দেশে এলো ভারতের উপহারের আরও ২৯টি অ্যাম্বুলেন্স

বেনাপোল প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৩আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৩

ভারত সরকারের উপহার দেওয়া চতুর্থ চালানের আরও ২৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল স্থলবন্দরে এসে পৌঁছেছে। এ নিয়ে চার চালানে ভারত থেকে এলো ১০০টি অ্যাম্বুলেন্স।

রবিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে ভারতের পেট্রাপোল বন্দরের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দরে এসে পৌঁছায়। বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আশরাফ আলী অ্যাম্বুলেন্সগুলো গ্রহণ করেন। 

গত ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে কোভিড-১৯ মোকাবিলায় যৌথ প্রচেষ্টায় লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বলেন, গত ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই অংশ হিসেবে রবিবার বিকালে ২৯টি অ্যাম্বুলেন্স পেট্রাপোল বন্দর থেকে বেনাপোল বন্দরে এসেছে। বাকি অ্যাম্বুলেন্সগুলো চলতি মাসের শেষ দিকে আসবে।

এর আগে ২১ মার্চ একটি, ৭ আগস্ট ৩০টি ও ২৬ আগস্ট ৪০টি অ্যাম্বুলেন্স দেশে এসেছিল। উপহার হিসেবে আসা প্রত্যেকটি অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা আছে।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান মামুন বলেন, ভারতীয় হাইকমিশনের নামে এসব অক্সিজেন সংবলিত অ্যাম্বুলেন্স এসেছে। উত্তরা মোটরস নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট রবিবার সকালে বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখায় এগুলোর গেট পাশ (আইজিএম) জমা দিয়েছিলেন।

সিঅ্যান্ডএফ উত্তরা মোটরসের প্রতিনিধি মেহেদী হাসান বলেন, কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে এসব অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠানো হবে।

ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বেনাপোল শুল্ক হাউস থেকে ছাড়পত্র পাওয়ার পর এগুলো সোমবার ঢাকার উদ্দেশে রওনা হবে। বাকি নয়টি অ্যাম্বুলেন্স সেপ্টেম্বরের শেষে ঢাকায় পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। অ্যাম্বুলেন্সগুলো কোভিড মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের ব্যাপক প্রচেষ্টাকে সমর্থন করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এই উপহার বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ জনগণের সহায়তার জন্য ভারতের অব্যাহত ও দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওড়িশার বন থেকে ৫টি শিশু ওরাংওটাং উদ্ধার কেন আশঙ্কা তৈরি করছে?
ওড়িশার বন থেকে ৫টি শিশু ওরাংওটাং উদ্ধার কেন আশঙ্কা তৈরি করছে?
নিয়োগে লিখিত-মৌখিক সমান নম্বর: এমপি মাসুদ বললেন, ‘কোটার দিকে ধাবিত হচ্ছে’
নিয়োগে লিখিত-মৌখিক সমান নম্বর: এমপি মাসুদ বললেন, ‘কোটার দিকে ধাবিত হচ্ছে’
অভিনেত্রী বাঁধনের ওপর হামলার নিন্দা জানালো মহিলা জামায়াত
অভিনেত্রী বাঁধনের ওপর হামলার নিন্দা জানালো মহিলা জামায়াত
২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য
২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী