ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুতায়িত হয়ে আহত ২

সাতক্ষীরা প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫২

সাতক্ষীরার কলারোয়ার সীমান্তবর্তী গ্রামের মাদরা থেকে পল্লী বিদ্যুতের লাইনের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুতায়িত হয়ে দুই চোর মারাত্মক আহত হয়েছেন। তাদেরকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রবিবার (১২ সেপ্টেম্বর) সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মাসুম আহমেদ জানান, শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে কলারোয়া জোনাল অফিসের আওতায় রাজাপুর অভিযোগ কেন্দ্রের মাদরা গ্রামের মাঠ থেকে ১০ কেভির ট্রান্সফরমার চুরি করতে খুঁটিতে ওঠেন একই গ্রামের আক্কাস আলী সরদারের পুত্র শাহিনুর রহমান (২০), খায়রুল ইসালামের পুত্র জসীম হোসেন (২২) ও আজান আলীর পুত্র মাসুদ রানা। খুঁটিতে উঠে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যান জসিম ও শাহিনুর। মাসুদ রানা পালিয়ে যান।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লাল হোসেন (তদন্ত) জানান, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের