মোংলায় ভোটের আগের রাতে সহিংসতায় নারীর মৃত্যু

মোংলা প্রতিনিধি 
২০ সেপ্টেম্বর ২০২১, ০২:২৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ০২:২৮

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মোংলার চাঁদপাইয়ে সহিংসতায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহতের নাম ফাতেমা বেগম (৭০)।  রবিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের ছোট বোন খাদিজা বেগম বলেন, মারামারির খবর শুনে আমার বোন ঠেকাতে এলে তাকে পেছন থেকে আঘাত করে রাস্তায় ফেলে দেওয়া হয়। এরপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।

নিহত ফাতেমা ইউপি সদস্য প্রার্থী মতিয়ার মোড়লের ফুফু হন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী মহাসিন ও মোয়াজ্জেম বলেন, ভোটের আগের রাত ৯টায় চাঁদপাই মোড়ে বর্তমান ইউপি সদস্য ও প্রার্থী মতিয়ার রহমান মোড়ল এবং প্রতিপক্ষ প্রার্থী শফিকুল ইসলামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এ সময় সংঘর্ষ ঠেকাতে এসে ফাতেমা বেগম নামের ওই বৃদ্ধা আহত হন। একই ঘটনায় আহত হন মতিয়ার রহমান মোড়ল (৬০), বোরহান শেখ (৩৫) ও ইস্রাফিল (২৬)।

তাদেরকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই ফাতেমা বেগম মারা যান বলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম জানান। তিনি বলেন, নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে খবর পেয়ে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান সিনিয়র সহকারী পুলিশ সুপার (মোংলা-রামপাল সার্কেল) মো. আসিফ ইকবাল ও মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম।

ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেছেন, ঘটনার তদন্ত চলছে। বৃদ্ধা কীভাবে মারা গেছেন, সে বিষয়ে চিকিৎসক বলবেন।

এ বিষয়ে মতিয়ার রহমান মোড়ল বলেন, ‘চাঁদপাই মোড়ে গেলে প্রতিপক্ষ প্রার্থী শফিকুলসহ তার লোকজন আমার ওপর হামলা চালায়।’

তবে শফিকুলের দাবি, ‘মতিয়ার মোড়ল লোকজনের মাঝে টাকা বিতরণের সময় সে বাধা দেয়। এ সময় তার ওপর মতিয়ার হামলা চালায়।’ বৃদ্ধা স্ট্রোক করে মারা গেছেন বলে দাবি তার।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ১১টা) থানায় কোনও অভিযোগ হয়নি। এদিকে সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে মোংলার ছয় ইউনিয়নে ভোটগ্রহণ হবে।

/এফআর/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের