ঝুলন্ত অবস্থায় উদ্ধার মাদ্রাসাছাত্রের হাসপাতালে মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২১, ১১:০২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১১:০৪

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টার পর সোহাগ (১০) নামের এক মাদ্রাসাছাত্র হাসপাতালে মারা গেছে। বুধবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোহাগ উপজেলার গাংনী ইউনিয়নের মোচাইনগর গ্রামের নওদাপাড়ার নুরুজ জামানের ছেলে। সে মোচাইনগর হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগে পড়তো।

পরিবারের সদস্যরা জানায়, বুধবার সকালে বাড়িতে খেলা করার সময় ফার্নিচারের কাচ ভেঙে ফেলে সোহাগ। এ নিয়ে মা তাকে বকাঝকা করে। এতে অভিমান করে সকালে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে সোহাগ। এ সময় তার মা দেখে ফেললে দ্রুত সোহাগকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজিদ হাসান বলেন, পরিবারের কাছ থেকে জেনেছি, শিশুটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। সকাল থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। রাত ১০টার দিকে মারা যায়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, শিশুটি তার মায়ের ওপর অভিমান করে আত্মহত্যা করেছে। কোনও অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম