যশোরের শার্শা থেকে চুরি যাওয়া কন্যাশিশু ২০ দিন পর উদ্ধার 

বেনাপোল প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২১, ১১:২৮আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১১:২৮

যশোরের শার্শা উপজেলার নাভারন ক্লিনিক অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার থেকে চুরি যাওয়া কন্যাশিশু ২০ দিন পর উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জেলার ঝিকরগাছা উপজেলার বাঁকড়া এলাকা থেকে নবজাতককে উদ্ধার করা হয়। এ ঘটনায় নাসিমা নামে (৩০) এক নারীকে হেফাজতে নিয়েছে পিবিআই। 

পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, শার্শার নাভারন ক্লিনিক অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার থেকে গত ৯ সেপ্টেম্বর দুপুরে একদিনের নবজাতক চুরি হয়। এ ঘটনায় ওই দিন শার্শা থানায় মামলা হয়। ঘটনার পর থেকেই মানবিক কারণে পিবিআই স্বেচ্ছায় মামলাটি তদন্ত করে। এক পর্যায়ে পিবিআই জানতে পারে যশোরের ঝিকরগাছার বাঁকড়া গ্রামের একটি বাড়িতে চুরি যাওয়া ওই নবজাতকটি রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় পিবিআইয়ের একটি দল অভিযান চালিয়ে নাসিমার বাড়ি থেকে নবজাতকটি উদ্ধার করে। এ ঘটনায় নাসিমাকে হেফাজতে নেওয়া হয়েছে। 

পুলিশ সুপার রেশমা শারমিন আরও জানান, অভিযান এখনও শেষ হয়নি। নবজাতক চুরির সঙ্গে জড়িত মূল আসামি এখনও আটক হয়নি। মূল আসামি আটকের পর বিস্তারিত জানা যাবে। 

উদ্ধার নবজাতককে আদালতের মাধ্যমে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে নবজাতকটি সুস্থ আছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনাদের বিদেশযাত্রায় নতুন বিধিনিষেধ 
চীনাদের বিদেশযাত্রায় নতুন বিধিনিষেধ 
জলবায়ু ইস্যুতে আগের সরকারের রাজনৈতিক অঙ্গীকার ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জলবায়ু ইস্যুতে আগের সরকারের রাজনৈতিক অঙ্গীকার ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কমলা রঙের শাড়িতে নজর কাড়লো নীতা আম্বানির জমকালো নেকলেস
কমলা রঙের শাড়িতে নজর কাড়লো নীতা আম্বানির জমকালো নেকলেস
আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ
আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান