ফেসবুকে পোস্ট কিংবা রাস্তায় জনদুর্ভোগ করে নয়, নির্বাচন দিলেই আ.লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে: দুদু

জামালপুর প্রতিনিধি
১০ মে ২০২৫, ২২:১৪ আপডেট : ২৯ মে ২০২৫, ২২:৩১

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘ফেসবুকে পোস্ট করে কিংবা রাস্তায় জনদুর্ভোগ তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। আবার একটা প্রেস ব্রিফিং করে আন্দোলন করার অবস্থা এখন আর বাংলাদেশে নেই। তবে দেশে নির্বাচন দিলে এমনিতেই আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একবার শাহবাগে যাওয়া একবার যমুনায় যাওয়া এবং মানুষকে বিরক্ত করা এগুলো যৌক্তিক কাজ নয়। তবে আইনের মাধ্যমেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।’

শনিবার (১০ মে) বিকালে জামালপুরের মাদারগঞ্জের বালিজুড়ী এফএম উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, ‘আওয়ামী লীগ আর এ দেশে আসবে না। এত বড় চোর পরিবার পৃথিবীর কোথাও নেই। আওয়ামী লীগের নেতাদের টাকা ও সম্পত্তি যেখানেই থাক না কেন, সেটা বাংলাদেশে ফেরত আনা হবে। যারা গণহত্যা পার্টি, তারা রাজনীতিতে আসার আর সুযোগ পায় না। আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে। তাদের নেতানেত্রীদের বিচারের আওতায় আনতে হবে। গত সাড়ে ১৫ বছর অপকর্ম ও জুলাই-আগস্টে এই গণহত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করতে হবে।’

উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. মঞ্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে সম্মেলনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জলবায়ু পরিবর্তনবিষয়ক সহ-সম্পাদক মোস্তফিজুর রহমান বাবুল, প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ও জেলা বিএনপির উপদেষ্টা ফায়েজুল ইসলাম লাঞ্জু বক্তব্য রাখেন। সম্মেলনের উদ্বোধক ছিলেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।

/এএম/
সম্পর্কিত
পরাজিত শক্তির সব চক্রান্ত প্রতিহত করতে প্রস্তুত বিএনপি: রিজভী
রাশেদ খাঁনের অভিযোগ ‘রবীন্দ্রনাথের গ্রাফিতিতে লাগানো চুনকালি কেনার টাকা দেন জামায়াত আমিরের উপদেষ্টা’
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার