মই বেয়ে উঠে পলিটেকনিকের কম্পিউটারের যন্ত্রাংশ চুরি

ঝিনাইদহ প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৯আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৯

ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রায় ৫৬টি কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাতে প্রতিষ্ঠানটির মূল ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী সাজেদ উর রহমান জানান, কলেজের সিসি ক্যামেরায় দেখা গেছে, মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে লুঙ্গি ও প্যান্ট পরিহিত তিন ব্যক্তি দেয়াল টপকে মই দিয়ে দ্বিতীয় তলায় ওঠে। এরপর দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকা কম্পিউটার ল্যাবের তালা কেটে ঢুকে অর্ধশতাধিক কম্পিউটারের র‌্যাম ও প্রসেসর খুলে নিয়ে যায়। যাওয়ার সময় কম্পিউটার ল্যাবের দরজায় অন্য তালা লাগিয়ে চাবি ফেলে রেখে যায় তারা। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা করা হবে।

কলেজের নিরাপত্তা প্রহরী বিল্লাল হোসেন বলেন, ‘রাত ১০টার দিকে আমি ডিউটিতে আসি। রাতে কখন চুরি হয়েছে কিছুই জানি না।’

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা জানান, চুরির ঘটনায় একটি অভিযোগ পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। চুরি হওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের