‘জিয়া সংবিধানের ৪ মূলনীতিকে বুটের তলায় পিষে দিয়েছিলেন’

কুষ্টিয়া প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৩আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৩

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জেনারেল জিয়া সংবিধানের চার মূলনীতিকে বুটের তলায় পিষে দিয়েছিলেন। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে বাক্সবন্দি করে রেখেছিলেন। আজকের শেখ হাসিনা বাক্সবন্দি সেই ইতিহাসকে মুক্ত করেছেন। তাই বিএনপি নেতাদের মুখে ইতিহাস বিকৃতির কথা শোভা পায় না।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মীর আব্দুল করিম কলেজের ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম-নিশানা মুছে দিয়েছিলেন। তখন কেউ বঙ্গবন্ধুর নাম মুখে উচ্চারণ করতে পারতো না।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, গণতন্ত্র ও নির্বাচন চাইলে দ্রুত অপরাধী, রাজাকার, জঙ্গি ও জামায়াতকে ত্যাগ করতে হবে। তারপর রাজনীতির ময়দানে আসেন। একমুখে নির্বাচনের চাইবেন আর অন্য মুখে সাংবিধানিক সরকার উচ্ছেদ করে অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার প্রকল্প গ্রহণ করবেন, তা হতে পারে না।

এ সময় মিরপুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার, মীর আব্দুল করিম কলেজের অধ্যক্ষ আহসানুল হক খান, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আলীম স্বপন ও মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলীসহ স্থানীয় জাসদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এসএইচ/
সম্পর্কিত
‘তথ্যই সবচেয়ে বড় শক্তি’
শিশু ধর্ষণের বিরুদ্ধে গড়ে ওঠা জনমতের ভিত্তিতে আরও কঠোর আইন সম্ভব: তথ্যমন্ত্রী
গণমাধ্যম কমিশন হলে সরকার ও মালিকপক্ষ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী