মোংলা বন্দরের সিঅ্যান্ডএফ শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার

মোংলা প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২১, ২৩:০১আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ২৩:০১

মোংলা বন্দরের নিরাপত্তাকর্মী ও সিঅ্যান্ডএফ শ্রমিক-কর্মচারীদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর থেকে শুরু হওয়া কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন সিঅ্যান্ডএফ নেতৃবৃন্দরা। ফলে রাত থেকে জেটিতে কাজ শুরু করেছেন সিঅ্যান্ডএফের শ্রমিক-কর্মচারীরা।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব (ভারপ্রাপ্ত) কমান্ডার শেখ ফখরুদ্দীন জানান, এ ঘটনায় সন্ধ্যায় বন্দর পরিচালক (ট্রাফিক) মো. মোস্তফা কামাল ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি সুলতান আহমেদ খাঁন বলেন, ‘ঘটনাস্থলে তাদের নেতৃবৃন্দ উপস্থিত ছিল না বিধায় এটি এতদূর গড়িয়েছে। বন্দর মুহূর্তের জন্য বন্ধ থাকুক তা চাই না। ইতোমধ্যে জেটি সরকারদের লাইসেন্স ফেরত দেওয়া হয়েছে ও বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে।’

আজ দুপুরে মোংলা বন্দরের জেটিতে সিঅ্যান্ডএফ শ্রমিক-কর্মচারীরা প্রবেশ করতে গেলে তাদের পরনে অ্যাপ্রন না থাকায় বাধা দেন নিরাপত্তাকর্মীরা। এ নিয়ে উভয়পক্ষ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে নিরাপত্তাকর্মীরা দুই সিঅ্যান্ডএফ কর্মচারীকে বন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তার কার্যালয়ে নিয়ে গিয়ে তাদের কার্ড রেখে দেন। এ নিয়ে জেটিতে কাজ বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন তারা।

পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিঅ্যান্ডএফ এজেন্টের নেতৃবৃন্দরা এ ঘটনার বিচার দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে কাজ বন্ধ রাখার ঘোষণাও দেন। পরবর্তী সময়ে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে উল্লেখ করে সিঅ্যান্ডএফ নেতা সুলতান আহমেদ খাঁন বলেন, ‘আমাদের লোকদের কার্ড ফিরিয়ে দেওয়ায় পুনরায় কাজ শুরু করা হয়েছে। বন্দরের চেয়ারম্যান ঢাকা থেকে ফেরার পর আমাদের সঙ্গে বসবেন।’

/এফআর/
সম্পর্কিত
জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা
আমদানিকৃত সার মোংলা বন্দরে খালাস হয় কেন? 
চট্টগ্রাম ও মোংলা বন্দরজ্বালানি সংকটে পণ্য খালাস করতে পারছে না লাইটার জাহাজ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম