নিষেধাজ্ঞার আগেই হাত দেওয়া যাচ্ছে না ইলিশে

মোংলা প্রতিনিধি 
০৩ অক্টোবর ২০২১, ১৩:৪৫আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৪:০৪

ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুত নিষিদ্ধ থাকবে মধ্যরাত থেকে আগামী ২২ দিন। নিষেধাজ্ঞার খবরে বাগেরহাটের মোংলার বাজারে ভিড় করছেন ক্রেতারা। এদিকে চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়েছে ইলিশের।

মোংলা পোর্ট মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. আফজাল ফরাজিও বলেন, যেহেতু মোংলাসহ সুন্দরবন সংলগ্ন নদ-নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে না, তাই মোকাম থেকে বেশি দামে কিনতে হচ্ছে। এ কারণে ব্যবসায়ীরাও বেশি দামে ইলিশ বিক্রি করছেন। 

রবিবার (৩ অক্টোবর) সকালে মোংলা মাছ বাজার ঘুরে দেখা গেছে, দেড় কেজি ওজনের ইলিশ ১৮০০ থেকে ১৯০০ এবং এক কেজি ওজনের ইলিশ ১৪০০ থেকে ১৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। 

 চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়েছে ইলিশের

বাজারে আসা ক্রেতা নিজাম উদ্দিন ও ওয়াসিম আরমান বলেন, গত সপ্তাহের তুলনায় বাজারে এখন বেশি দামে ইলিশ বিক্রি হচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের নজর দেওয়া উচিত।

মোংলা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, সাগর ও নদীতে ইলিশের প্রজনন বাড়াতে ৪ অক্টোবর মধ্যরাত থেকে ২৫ অক্টোবর পর্যন্ত নদীতে জাল ফেলায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সময়ে যারা ইলিশ ধরবে এবং ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুত করবে, তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে। নদীতেও অভিযান চলবে।

নিষেধাজ্ঞার আগের দিন যারা বেশি দামে ইলিশ বিক্রি করছে, তাদের বিরুদ্ধে এই মুহূর্তে কোনও ব্যবস্থা নেওয়ার উপায় নেই বলেও জানান তিনি।

/এসএইচ/
সম্পর্কিত
ইলিশ গেছে বেড়াতে, ফিরবে কবে?
এত কষ্টের কাজে কেন নারীরা, কোথায় পুরুষরা?
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম