মুহিবুল্লাহ হত্যার ঘটনায় আরও এক রোহিঙ্গা গ্রেফতার 

কক্সবাজার প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২১, ১৪:৩৭আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৪:৪১

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৩ অক্টোবর) দুপুরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

গ্রেফতারকৃতের নাম মো. ইলিয়াছ (৩৫)। তিনি কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এ নিয়ে মুহিবুল্লাহ হত্যার ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হলো।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক জানান, কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মুহিবুল্লাহ হত্যার ঘটনায় জড়িত এক আসামি অবস্থান করছে, এমন খবরে রবিবার দুপুর ১২টায় এপিবিএনের একটি দল অভিযান চালায়। সন্দেহজনক একটি বাড়ি ঘেরাও করলে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায় ইলিয়াছ। পরে ধাওয়া দিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মিয়ানমার সরকারের এজেন্টরাই মুহিবুল্লাহ হত্যায় জড়িত: আরসা

গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত বন্দুকধারীরা মুহিবুল্লাহর নিজ অফিসে পাঁচ রাউন্ড গুলি করে। এ সময় তিন রাউন্ড গুলি তার বুকে লাগে। এতে তিনি ঘটনাস্থলে পড়ে যান। খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে ‘এমএসএফ’ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন মুহিবুল্লাহর ছোট ভাই মোহাম্মদ হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করেন।

গত শুক্রবার বেলা ১১টার দিকে উখিয়ার কুতুপালং ৭ নম্বর ক্যাম্পের সি ব্লকের নুর বশরের ছেলে মোহাম্মদ সেলিমকে আটক করে। শুক্রবার দিবাগত রাতে রোহিঙ্গা জিয়াউর রহমান ও আব্দুস সালামকে ক্যাম্প থেকে আটক করা হয়। অপরদিকে উখিয়া থানা পুলিশ শনিবার বিকালে কুতুপালং তিন নম্বর ক্যাম্পের রহিম উল্লাহর ছেলে শওকত উল্লাহকে আটক করে উখিয়া থানার পুলিশ।

এদিকে মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় মোহাম্মদ সেলিম ওরফে লম্বা সেলিম ও শওকত উল্লাহর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ আদালতে রিমান্ড শুনানি শেষে এই আদেশ দেন।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম