মোংলা বন্দরে ভিড়তে পারছে না ২ বিদেশি জাহাজ

মোংলা প্রতিনিধি 
০৪ অক্টোবর ২০২১, ১৫:০২আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১৫:০২

মোংলা বন্দরের আউটার বারে (বহির্নোঙ্গর) পণ্য নিয়ে চার দিন ধরে আটকে আছে পানামা পতাকাবাহী ‘এমভি সি এস ফিউচার’ ও টুভালু পতাকাবাহী ‘এমভি পাইনিয়র’। নাব্যতা সংকটের কারণে বিদেশি জাহাজ দুটি বন্দরে প্রবেশ করতে পারেনি। 

সোমবার (৪ অক্টোবর) স্থানীয় শিপিং এজেন্ট পার্ক শিপিংয়ের মালিক হুমায়ুন কবির পাটোয়ারি ও এফ এম এস মেরিটাইমের খুলনার ব্যবস্থাপক মো. বিপ্লব জানান, আউটার বারে সাড়ে নয় মিটার জাহাজ প্রবেশে ড্রেজিং করা হয়েছে। তবে ওই জাহাজ দুটি সাড়ে নয় মিটারেরও কম। তারপরও বন্দরে প্রবেশ করতে পারছে না। তাহলে শত শত কোটি টাকা ব্যয়ে ড্রেজিং করে কী লাভ হলো? এখন মোটা অঙ্কের টাকা ক্ষতিপূরণ দিয়ে লাইটার পাঠিয়ে পণ্য খালাস করতে হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ড্রেজিং করার পর ওই জায়গায় আবার পলি পড়ে ভরাট হয়। এরপর বর্ষা মৌসুমে আরও খারাপ অবস্থার সৃষ্টি হয়েছে। গতকাল (৩ অক্টোবর) আউটার বারে ড্রেজিং করতে একটি হোপার ড্রেজার পাঠানো হয়েছে।

ক্ষতিপূরণ দিয়ে লাইটার পাঠিয়ে পণ্য খালাস করতে হবে  

জাহাজ ঢুকতে না পারার বিষয়ে তিনি বলেন, এটা কোনও বড় সমস্যা না। ওখানে লাইটার দিয়ে কিছু পণ্য খালাস করে জাহাজ দুটি বন্দরে আনা হবে। 

গত ৩০ সেপ্টেম্বর মোংলা বন্দরের উদ্দেশ্যে ২৩ হাজার মেট্রিক টন ইউরিয়া সার নিয়ে নয় দশমিক তিন মিটারের পানামা পতাকাবাহী এমভি সি এস ফিউচার জাহাজ হিরণ পয়েন্টের পাইলট স্টেশনে নোঙর করে। এরপর ১ অক্টোবর ১১ হাজার মেট্রিক টন সিরামিক পণ্য নিয়ে আসে নয় দশমিক ২৫ মিটার গভীরতার টুভালু পতাকাবাহী আরেক বিদেশি জাহাজ এমভি পাইনিয়র ড্রিম। 

মোংলা বন্দরের প্রধান প্রকৌশলী (সিভিল ও হাইড্রোলিক) ও আউটার বার ড্রেজিংয়ের পিডি (প্রকল্প পরিচালক) মো. শওকত আলী লেন, প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে ২০২০ সালের ডিসেম্বরে মোংলা বন্দরের আউটার বারে ড্রেজিং শেষ হয়। এখন সেখানে কিছুটা পলি পড়ে গভীরতা কমে যাওয়ায় সমস্যা সৃষ্টি হয়েছে। তবে হোপার ড্রেজার দিয়ে সেটা পুনরায় খননের চেষ্টা চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা
আমদানিকৃত সার মোংলা বন্দরে খালাস হয় কেন? 
চট্টগ্রাম ও মোংলা বন্দরজ্বালানি সংকটে পণ্য খালাস করতে পারছে না লাইটার জাহাজ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম