কুষ্টিয়ায় চালু হচ্ছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র

কুষ্টিয়া প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২১, ১৭:৩৫আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৭:৩৫

কুষ্টিয়ায় শিগগিরই চালু হচ্ছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। কোভিড-১৯ পরিস্থিতির কারণে এখনও ট্যুরিস্ট ভিসা চালু হয়নি। ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার পরপরই কুষ্টিয়াসহ আশপাশের জেলার মানুষের সুবিধার্থে এখানে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু হবে।

বুধবার (৬ অক্টোবর) সকালে স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে মত বিনিময়কালে এ কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটী।

সহকারী হাই কমিশনার বলেন, ‘ভারত-বাংলাদেশ বন্ধুপ্রতিম প্রতিবেশী রাষ্ট্র। দু’দেশের চমৎকার সম্পর্ক বিরাজমান এবং ব্যবসা-বাণিজ্য প্রসারসহ সাহিত্য-সংস্কৃতিতে ঐতিহ্যগতভাবে যথেষ্ট মিল রয়েছে।’

এর আগে তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে ভারতীয় অর্থায়নে নির্মিত আধুনিক কমপ্লেক্সসহ অন্যান্য অবকাঠামো এবং মেহেরপুর জেলার মুজিবনগরে স্থলবন্দর চালুর সম্ভাব্যতা যাচাইয়ে সরেজমিন পরিদর্শন করেন।

মতবিনিময়কালে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ অজয় সুরেকাসহ অন্যরা উপস্থিত ছিলন।

/এমএএ/
সম্পর্কিত
ইতালিতে স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন নির্দেশনা
দুই দিনে ভিসা দেবে যুক্তরাষ্ট্র
গ্রিন কার্ড পেতে ‘দেশে ফিরতে হবে’ বার্তা থেকে সরে এলো যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম