‘বাল্যবিয়ে হলেই মেম্বার-গ্রামপুলিশ-কাজীর বিরুদ্ধে ব্যবস্থা’

মোংলা প্রতিনিধি
১২ অক্টোবর ২০২১, ১৯:১৩আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৯:১৩

বাল্যবিয়ের বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বাগেরহাটের শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাতুনে জান্নাত। মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বাল্যবিয়ে প্রতিরোধে জনপ্রতিনিধি, ইমাম ও কাজিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।

সভায় সবাইকে সতর্ক করে ইউএনও বলেন, ‘বাগেরহাটের শরণখোলায় আর কোনও বাল্যবিয়ে দেখতে চাই না। কোনও কাজি বাল্যবিয়ে রেজিস্ট্রি করালে তার লাইসেন্স বাতিল করা হবে। আইনের আওতায় আনা হবে সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার ও গ্রামপুলিশকে।’

তিনি বলেন, ‘যার যার অবস্থানে থেকে বাল্যবিয়ে প্রতিরোধ করতে হবে। তা না হলে সামাজিক, পারিবারিক অপরাধ দিন দিন বৃদ্ধি পাবে।’

পূজার ছুটির পর সব স্কুল-মাদ্রাসায় এ বিষয়ে সচেতনতামূলক অভিভাবক সমাবেশ করার জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দেন ইউএনও। এ ছাড়া ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে বাল্যবিবাহ নিরোধে কমিটি গঠন করার জন্য ইউপি চেয়ারম্যানদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন– শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, ইউপি চেয়ারম্যান মইনুল হোসেন টিপু, জাকির হোসেন খান মহিউদ্দিন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুজ্জামান খান।

/এমএএ/
সম্পর্কিত
আলোচনায় সিমরিন লুবাবার বাল্যবিয়ে, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি নারীপক্ষের
শাড়ির বুননে সন্তানদের স্বপ্ন আঁকেন মায়েরা
বাল্যবিয়ের অপরাধে বরের জরিমানা
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী