বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় কলেজের ২ প্রভাষক নিহত 

বাগেরহাট প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২১, ২১:২১আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২১:২১

বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টায় খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার বৈলতলী নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- সাতক্ষীরা জেলার কাশেমপুর এলাকার মৃত ওমর আলী সরদারের ছেলে আব্দুস ছাত্তার (৬৫) ও  সাতক্ষীরা সদরের রসুলপুর এলাকার লুৎফার রহমানের ছেলে আব্দুল কাদের (৬০)। নিহতরা সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক বলে জানা গেছে।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ শেখ আবুল হাসান বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বৈলতলী নামক স্থান থেকে দুই জনের লাশ উদ্ধার করেছি। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা ধারণা করছেন, ট্রাকের সঙ্গে সংঘর্ষে তাদের মৃত্যু হয়েছে। তবে ঘটনাস্থল অন্ধকার হওয়ায় দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। নিহতদের মরদেহ মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারন অনুসন্ধানে পুলিশ কাজ করছে।’

/এফআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম