মোংলা বন্দরে পণ্য খালাস বন্ধ

মোংলা প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২১, ১৪:৪৫আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৪:৪৫

উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।  

এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও একটানা ভারী বৃষ্টিপাতে মোংলা বন্দরে অবস্থানরত ১৯টি বাণিজ্যিক জাহাজে পণ্য খালাস বন্ধ রয়েছে। সোমবার (১৮ অক্টোবর) সকাল থেকে এসব জাহাজে পণ্য খালাস বন্ধ।

বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ও সচিব (ভারপ্রাপ্ত) কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, মোংলা বন্দরে পণ্য খালাসের অপেক্ষায় এই মুহূর্তে ২০টি বিদেশি বাণিজ্যিক জাহাজ বন্দরে অবস্থান করছে। কিন্তু সোমবার সকাল থেকে ভারী বৃষ্টিপাতের কারণে বন্দর চ্যানেল ও বহির্নোঙরে ১৯টি জাহাজে পণ্য খালাস বন্ধ রয়েছে। এসব জাহাজে কয়লা, সার, পাথর, চাল, মেশিনারি ও ক্লিংকারসহ (সিমেন্টের কাঁচামাল) বিভিন্ন পণ্য আছে। 

তবে বন্দরের জেটিতে অবস্থান করা ‌‘ফেসকো আর্লিশ’ নামে বিদেশি জাহাজ থেকে মেশিনারি পণ্য খালাস হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে জাহাজে বন্ধ থাকা পণ্য খালাস শুরু হবে বলে জানান তিনি।

/এসএইচ/
সম্পর্কিত
জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা
আমদানিকৃত সার মোংলা বন্দরে খালাস হয় কেন? 
চট্টগ্রাম ও মোংলা বন্দরজ্বালানি সংকটে পণ্য খালাস করতে পারছে না লাইটার জাহাজ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক