সংস্কারের দাবিতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ, ৪০ কিমি দীর্ঘ যানজট

ইবি প্রতিনিধি
২০ অক্টোবর ২০২১, ২১:২৪আপডেট : ২০ অক্টোবর ২০২১, ২১:২৪

সংস্কারের দাবিতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বুধবার (২০ অক্টোবর) বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা ওই মহাসড়ক অবরোধ রাখেন শিক্ষার্থীরা। এ সময় উভয় পাশে প্রায় ৪০ কিলোমিটার এলাকা ব্যাপী যানজটের সৃষ্টি হয়।

এর আগে বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ সমাবেশ শুরু করেন শিক্ষার্থীরা। এরপর বিভিন্ন হল প্রদক্ষিণ করে প্রধান ফটকে মিলিত হন তারা। সমাবেশের এক পর্যায়ে শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। তবে এ সময় পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। 

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ‘আমরা অবিলম্বে এই সড়কের সংস্কার চাই। আমরা এই দুর্ভোগ আর চাই না। এ জন্য প্রশাসনের যা যা করণীয় সেটাই করার দাবি আমাদের।’

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে আটকে পড়া বিভিন্ন গাড়ির চালকরা একাত্মতা প্রকাশ করেন। তারা বলেন, ‘এই রাস্তা খুবই খারাপ। আমাদের ভীষণ দুর্ভোগ পোহাতে হয়। আজও দুই ঘণ্টা জ্যাম ছিল। এই আন্দোলন যৌক্তিক।’

পরে সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে প্রশাসন ও শিক্ষার্থীদের এক বৈঠকে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হলে অবরোধ প্রত্যাহার করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শফিকুল ইসলাম বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে আমরা বিষয়টি সমাধান করার চেষ্টা করবো।’

/এমএএ/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী