বাংলাদেশ সেনাবাহিনীকে ১৫টি ঘোড়া উপহার দিলো ভারত

বেনাপোল প্রতিনিধি  
২৭ অক্টোবর ২০২১, ১৭:০৬আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৭:০৬

বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ১৫টি ঘোড়া উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। বুধবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা ভারত-বাংলাদেশ নো-ম্যানস ল্যান্ডে ঘোড়াগুলো বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে।

উপহারের ঘোড়া হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন যশোর সেনানিবাসের কর্নেল মাজাহার আল কবির খোকন ​ও ভারতের পক্ষে ছিলেন কলকাতা সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মৌনমিথ সিং সবরওয়াল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর অনেক কর্মকর্তা। 

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এডি সেলিম সেলিম বলেন, আনুষ্ঠানিকতা শেষে ঘোড়াগুলো বেনাপোল চেকপোস্ট থেকে সেনাবাহিনীর কয়েকটি ট্রাকে করে সাভারে নিয়ে যাওয়া হয়।

গত এপ্রিল মাসে বেনাপোল বন্দর দিয়ে ভারত সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ১৫টি ঘোড়া উপহার দিয়েছিল।

/এএম/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান