ভারতে গেলো ১৮ মেট্রিক টন ইলিশ

বেনাপোল প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২১, ২০:০৯আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ২০:৩০

বেনাপোল দিয়ে ভারতে ফের ইলিশ রফতানি শুরু হলো। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় এই বন্দর দিয়ে ১৮ মেট্রিক টন ইলিশ রফতানি হয়েছে। বুধবার ৪ এবং বৃহস্পতিবার ১৮ মেট্রিক টন মিলে দুই দিনে ভারতে গেছে ২২ মেট্রিক টন ইলিশ। এ পর্যন্ত মোট এক হাজার ১৩৭ মেট্রিক টন ইলিশ ভারতে গেলো।

রফতানিকারক নূরুল আমিন বিশ্বাস জানান, দেশে উৎপাদন কম হওয়ায় ২০১২ সাল থেকে ইলিশ রফতানি বন্ধ করেছিল সরকার। ভারতের সঙ্গে বন্ধুত্ব ও সৌহার্দ্যের কারণে ২০১৯ সাল থেকে প্রতিবছর পূজার আগে ভারতে ইলিশ রফতানির অনুমতি দেয় সরকার। তবে এবার অনুমোদনের চার ভাগের এক ভাগ ইলিশ রফতানি করা হয়। সময় বৃদ্ধি করার কারণে আবার ইলিশ রফতানি শুরু হয়েছে।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব তানিয়া ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ইতোপূর্বে ১১৫টি প্রতিষ্ঠানকে ৪০  টন করে ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হয়। গত ৪ থেকে ২৫ অক্টোবর প্রজনন মৌসুম হওয়ায় সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, বিক্রয় সরকারিভাবে নিষিদ্ধ করা হয়। ফলে অনুমোদিত প্রতিষ্ঠানগুলো ইলিশ রফতানি করতে ব্যর্থ হয়।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
এক বছরে ২৫০০ কোটি ডলারের স্বর্ণ রফতানি করেছে জাপান
দেশের রফতানি কার্গো নিরাপত্তা সক্ষমতায় বড় অগ্রগতি
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম