দেশের প্রথম ফায়ার হাইড্রেন্টের উদ্বোধন

খুলনা প্রতিনিধি
০২ নভেম্বর ২০২১, ১৭:০০আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৭:০১

খুলনায় হোটেল সিটি ইনের পাশে সরকারিভাবে স্থাপন করা হলো দেশের প্রথম ফায়ার হাইড্রেন্ট। মঙ্গলবার দুপুরে এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, ‘আধুনিক খুলনা নগরী গড়তে ফায়ার হাইড্রেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। খুলনার অধিকাংশ পুকুর ভরাটের কারণে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে অনেক দূর থেকে পানি আনতে হয়। যার ফলে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়। ফায়ার হাইড্রেন্টের মাধ্যমে ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়িতে দ্রুত পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে নগরীর পুকুরগুলো খননের উদ্যোগ নেওয়া হয়েছে। ’

মেয়র আরও বলেন, ‘অগ্নিকাণ্ড নির্বাপণে পানির কোনও বিকল্প নেই। পানি সরবরাহ নিশ্চিত করতে প্রাচীনতম পদ্ধতি ফায়ার হাইড্রেন্ট ব্যবস্থা অন্যতম ব্যবস্থাপনা। দেশের মধ্যে প্রথম খুলনায় আনুষ্ঠানিকভাবে ফায়ার হাইড্রেন্ট সিস্টেম চালু করা হয়েছে। পর্যায়ক্রমে মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে ফায়ার হাইড্রেন্ট পিলার বসানো হবে। এর ফলে ক্ষয়ক্ষতি বহুগুণ কম হবে।’ তিনি সিটি ইন কর্তৃপক্ষকে প্রথম ফায়ার হাইড্রেন্ট স্থাপনের জন্য পিলারটি সরবরাহ করায় ধন্যবাদ জানান।

খুলনা হোটেল সিটি ইনের (অগ্নি ও নিরাপত্তা ব্যবস্থাপনা) উপদেষ্টা গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক (ভারপ্রাপ্ত) বাবুল চক্রবর্তী। খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম হাবিবের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান হোটেল সিটি ইনের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন।

এর আগে মেয়র হোটেল সিটি ইনের পাশে স্থাপিত প্রথম ফায়ার হাইড্রেন্টের উদ্বোধন করেন এবং ফায়ার সর্ভিসের মহড়া প্রত্যক্ষ করেন।

ফায়ার হাইড্রেন্ট হলো রাস্তার ধারে স্থাপন করা জরুরি পানি সরবরাহের এক ধরনের কল। খুলনা ওয়াসার সহযোগিতায় সিটি ইন লিমিটেড খুলনায় এটি স্থাপন করলো। ইতোমধ্যে সরকার দেশের বিভিন্ন জেলায় ফায়ার হাইড্রেন্ট স্থাপনের নির্দেশনা দিয়েছে। খুলনা ওয়াসা মহানগরীতে ৫০টি পয়েন্টে ফায়ার হাইড্রেন্ট স্থাপনের উদ্যাগ নিয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের