রাবির পর ঢাবির মেধা তালিকায় সুমাইয়া-রুকাইয়া 

কুষ্টিয়া প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২১, ০৯:৫১আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ০৯:৫১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের কৃষক তাহাজ উদ্দিন মন্ডলের দুই মেয়ে উম্মে সুমাইয়া ও উম্মে রুকাইয়া।
  
মঙ্গলবার (২ নভেম্বর) পরীক্ষা ফল প্রকাশ হয়। এবার ঢাবির ‘খ’ ইউনিটে ১৮ হাজার ৮৫০ শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন সাত হাজার ১২ জন। পাসের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। পরীক্ষায় উম্মে সুমাইয়া মেধা তালিকায় ১০২ এবং উম্মে রুকাইয়া ৪০৬ নম্বরে রয়েছেন।

জানা যায়, সুলতানপুর গ্রামের কৃষক তাহাজ উদ্দিন মন্ডলের দুই মেয়ে স্থানীয় মিরপুর মাহমুদা চৌধুরী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরমধ্যে রুকাইয়া জিপিএ পাঁচ এবং সুমাইয়া ৪.৯৮ পেয়ে উত্তীর্ণ হন। 

সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাতেও এই দুই শিক্ষার্থী নিজেদের মেধা তালিকায় জায়গা করে নেন।

শিক্ষার্থী সুমাইয়া বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরে খুব ভালো লাগছে। ইচ্ছে আছে ইংরেজীতে পড়ালেখা করার। ভবিষ্যতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হতে চান এই শিক্ষার্থী। 
 
সুমাইয়ার বোন রুকাইয়া বলেন, পড়ালেখা শেষে শিক্ষক হওয়ার ইচ্ছা আমার। 

রুকাইয়া ও সুমাইয়ার মা জলি খাতুন বলেন, দুই মেয়ের সাফল্যে আমি ভীষণ খুশি। আশা করি তারা ভবিষ্যতে জাতির শ্রেষ্ঠ সন্তান হয়ে উঠতে পারবে। দেশ ও জাতির কল্যাণে ভালো কিছু করবে। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের