গ্লিটার্স আরএসটির বিরুদ্ধে ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

যশোর প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২১, ১৯:৩০আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ২০:৫৬

ই-কমার্স প্রতিষ্ঠান গ্লিটার্স আরএসটি লিমিটেডের বিরুদ্ধে সাত কোটি দুই লাখ দুই হাজার ৬শ’ টাকা আত্মসাতের অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্তরা। বুধবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন শেষে মানববন্ধন করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ক্ষতিগ্রস্ত রফিকুল ইসলাম লিটন দাবি করেন, যশোর শহরের বাসিন্দা মতিয়ার রহমানের মাধ্যমে তারা গ্লিটার্স আরএসটি লিমিটেড সম্পর্কে জানতে পারেন। প্রতিষ্ঠানটি পদ্মা ব্যাংকের একটি প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা মেনে প্রতিষ্ঠানটি পরিচালিত হয় জানার পর প্রতিষ্ঠানে ১৩০০ টাকা দিয়ে আইডি খোলেন তারা।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, দুই হাজার ৪০০ জন কোম্পানিতে আইডি খোলেন। কর্তৃপক্ষ তাদের নামে ৫৪ হাজার দুটি আইডি খুলে সাত কোটি দুই লাখ ২৬ হাজার টাকা হাতিয়ে নেয়। প্রতিটি আইডি থেকে দিনে দুটি বিজ্ঞাপন দেখার পর ১২ টাকা মুনাফা দেওয়ার কথা ছিল। তবে ছয় মাসের মধ্যে কিছু না জানিয়ে সব আইডি বন্ধ করে দেওয়া হয়। যোগাযোগ করা হলে টাকা দিতে টালবাহানা শুরু করে কর্তৃপক্ষ। এক পর্যায়ে টাকা ফেরত দিতে অস্বীকার করে তারা।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক, এমডি আমিরুল ইসলাম মধু, সিইও হানিফ হাসান, মার্কেটিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান কবির, অপারেশন ডিরেক্টর সোহরাব হোসেন, পার্সেস ডিরেক্টর সৈয়দ কামরুল হাসান ও বিডিএম ডিরেক্টর জসিম উদ্দিনের বিরুদ্ধে মামলা করা হয়।

সংবাদ সম্মেলন থেকে এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ক্ষতিগ্রস্তরা।

/এমএএ/
সম্পর্কিত
স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে চলেছে রকমারি ডট কম
ই-কমার্স উন্নয়নে অটোমেশন জরুরি
পণ্য ধরিয়ে দিয়ে বিক্রেতা উধাও, দায় শুধু ক্রেতার!
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের