এলপি গ্যাস প্ল্যান্টের লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৬

খুলনা প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২১, ২২:৫৭আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ২২:৫৯

মোংলা বন্দর শিল্পাঞ্চলে বসুন্ধরা এলপি গ্যাস প্ল্যান্টের সঞ্চালন লাইনে বিস্ফোরণে ছয় জন দগ্ধ হয়েছেন। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধদের মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দগ্ধ শ্রমিকরা হলেন– মোংলার শেলাবুনিয়া এলাকার শাহ আলমের ছেলে সাইফুল (৩০), রামপাল উপজেলার ফয়লা বাজারের রফিক শেখের ছেলে তরিকুল ইসলাম (২৮), খুলনার বটিয়াঘাটা উপজেলার কেরডডন গ্রামের নুরুল ইসলামের ছেলে নুর আলম (২৬), রামপালের সোনাতুনিয়ার ইনসান শেখের ছেলে আজিম (৩১), একই উপজেলার পেড়িখালী গ্রামের আরজ আলীর ছেলে ইমরান (২৯), আইয়ুব আলীর ছেলে হাসান সিকদার (২৮)। তাদের অধিকাংশের মুখ, হাত, পা, গলা, বুকসহ বিভিন্ন অঙ্গ পুড়ে গেছে।

ওই প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক ও স্থানীয়রা জানান, ঘটনার সময় শ্রমিকরা কাজ করছিলেন। সিলিন্ডারে গ্যাস ভরার সময় হঠাৎ সঞ্চালন লাইনে বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তের মধ্যে ছয় শ্রমিক অগ্নিদগ্ধ হন।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার জানান, অগ্নিদগ্ধদের গ্যাস কোম্পানির ব্যবস্থাপনায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণ: নিহত বেড়ে ৩
মেঘনা ঘাটে ক্যান্টিনে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম