বিদায় অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীকে হত্যায় মামলা, গ্রেফতার ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২১, ১৬:০৮আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৬:১৫

চুয়াডাঙ্গা পৌর এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থী তন্ময় হাসান তপুকে (১৭) হত্যার ঘটনায় মামলা হয়েছে। সোমবার (৮ নভেম্বর) সকালে সাত জনের নাম উল্লেখসহ মোট ১০ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন তপুর মেজো ভাই আলিহীম মাসুদ। এর মধ্যে এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত শিহাবকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। মামলায় সাত জনের নাম উল্লেখ করেছেন নিহতের ভাই। এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ২-৩ জনকে। তাদের মধ্যে সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

বিদায় অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

হত্যার কারণ সম্পর্কে জানতে চাইলে ওসি মহসীন বলেন, পূর্ব শত্রুতার জেরকেই সামনে রেখে তদন্ত চালানো হচ্ছে। এর মধ্যে নির্দিষ্ট কয়েকটি বিষয় আমাদের মাথায় আছে। আসামিদের গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ ও বিস্তারিত তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

মামলার বাদী আলিহীম মাসুদ বলেন, মূল আসামিদের এখনও গ্রেফতার করা হয়নি। তবে আমরা আইনের প্রতি আস্থাশীল।

প্রকৌশলী হওয়ার স্বপ্ন ছিল তপুর

রবিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার আল হেলাল ইসলামী অ্যাকাডেমি প্রাঙ্গণে তপুকে কুপিয়ে হত্যা করা হয়। পৌর এলাকার নূরনগর কলোনীপাড়ার আব্দুল মজিদের ছেলে তপু। আল হেলাল ইসলামী অ্যাকাডেমি থেকে এবার এসএসসি পরীক্ষায় বসার কথা ছিল তার।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী