বিদায় অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২১, ১৫:৫৪আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৭:০২

চুয়াডাঙ্গা পৌর এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে তন্ময় হাসান তপু (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রবিবার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার গুলশান পাড়ায় আল হেলাল ইসলামী অ্যাকাডেমি বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তপু চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর কলোনীপাড়ার আব্দুল মজিদের ছেলে।

স্থানীয় ও নিহতের সহপাঠীরা জানায়, রবিবার সকাল থেকে আল হেলাল ইসলামী অ্যাকাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে অংশ নেয় তপু। ওই বিদ্যালয় থেকে তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে কে বা কারা তাকে বিদ্যালয়ের এক পাশে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে ফেলে যায়। পরে সহপাঠীরা উদ্ধার করে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিল আর সালান জানান, তপুর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

স্থানীয় একাধিক সূত্র বলছে, তপুর সঙ্গে তার এক সহপাঠীর প্রেম সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের আটক করতে অভিযান চলছে।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে