তেল পাচার রোধে নজরদারি বাড়িয়েছে বিজিবি

বেনাপোল প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২১, ২২:৫৪আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ২২:৫৪

বেনাপোল বন্দর দিয়ে ডিজেল-কেরোসিন পাচার ঠেকাতে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সরেজমিনে মঙ্গলবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে বেনাপোল বন্দরের আমদানি-রফতানি গেটে তেল পাচার রোধে তদারকি করতে দেখা যায় বিজিবি সদস্যদের।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার মাহাবুবুর রহমান বলেন, ভারতে জ্বালানি তেল পাচার রোধে অতিরিক্ত নজরদারি বাড়াতে হেডকোয়ার্টার্স থেকে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। যার ফলে ১০ দিন আগে থেকে আমদানিকৃত পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাকগুলোর জ্বালানি তেল স্কেল দিয়ে পরিমাপ করা হচ্ছে ও নোট করে রাখা হচ্ছে। মালামাল খালাস করে ট্রাকগুলো ভারতে ফিরে যাওয়ার সময় আবারও  স্কেল দিয়ে পরিমাপ করা হচ্ছে। আর পূর্বের নোট করে রাখা তেলের পরিমাণ মিলিয়ে ছাড়া হচ্ছে।

যদি কোনও ট্রাক ভারতে ফিরে যাওয়ার সময় পূর্বের তুলনায় জ্বালানি তেল বেশি পাওয়া যায় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গত ১০ দিনে ভারতে ফেরার সময় কোনও ট্রাকে জ্বালানি তেল বেশি পাওয়া যায়নি বলেও জানান তিনি।

/এএম/
সম্পর্কিত
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
তেলের পর এবার বাড়তে পারে বিদ্যুতের দাম, চাপে ভোক্তারা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী