মোংলায় বাল্কহেড ডুবি, খোঁজ মেলেনি ৫ কর্মীর 

মোংলা প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২১, ১৪:০৩আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৯:০৯

মোংলা বন্দরে কয়লা নিয়ে বাল্কহেড ডুবির ঘটনায় নিখোঁজ সাত জনের মধ্যে দুই জন উদ্ধার হয়েছেন। তবে এখনও পাঁচ জন নিখোঁজ রয়েছেন। বন্দরের হারবাড়িয়ার-৯ নম্বর বয়া এলাকার পশুর নদীতে সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজদের মধ্যে রয়েছেন বাল্কহেডের (সুকানি) মো. মহিউদ্দিন, (গ্রিজার) নূর আলম ও (স্টাফ) মো. রবিউল ইসলাম।  

মোংলা কোস্টগার্ডের পশ্চিম জোনের মিডিয়া উইংয়ের অফিসার মো. আবু সুমা বলেন, ডুবে যাওয়া বাল্কহেডটিতে মোট সাত জন কর্মী ছিলেন। তাৎক্ষণিকভাবে দুই জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন বলেন, দুর্ঘটনায় বন্দর চ্যানেল নিরাপদ রয়েছে। বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনও অসুবিধা হচ্ছে না। ঘটনার পরপরই সেখানে মার্কিং বয়া স্থাপন করা হয়েছে।

বিদেশি জাহাজ এলিনা বি-এর স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিংয়ের ব্যবস্থাপক খন্দকার রিয়াজ বলেন, বন্দরে অবস্থান করা বিদেশি জাহাজ ‘এলিনা বি’ থেকে ৬০০ টন কয়লা নিয়ে বাল্কহেড ‘ফারদিন-১’ ঢাকায় যাচ্ছিলো। পণ্য খালাস শেষে বন্দর ত্যাগ করার সময় হ্যান্ডিপার্ক নামে অপর একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ ‘ফারদিন-১’ বাল্কহেডটিকে ধাক্কা দিলে সেটি কাত হয়ে  পড়ে। এ সময় বাল্কহেডের কর্মীরা ছিটকে নদীতে পড়েন। পরে পানি ঢুকে বাল্কহেডটি নদীতে ডুবে যায়। 

/টিটি/
সম্পর্কিত
জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা
আমদানিকৃত সার মোংলা বন্দরে খালাস হয় কেন? 
চট্টগ্রাম ও মোংলা বন্দরজ্বালানি সংকটে পণ্য খালাস করতে পারছে না লাইটার জাহাজ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম