চুনা পাথরের বদলে এলো ৮৭৪৮ বোতল মদ

মোংলা প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২১, ১৮:১৮আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৮:১৮

শুল্ক ফাঁকি দিয়ে মিথ্যা ঘোষণায় মোংলা বন্দরে আমদানি হওয়া বিদেশি মদের একটি চালান জব্দ করা হয়েছে। মোংলা কাস্টমস হাউজের শুল্ক গোয়েন্দা বিভাগ মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে এই চালান জব্দ করে।

মোংলা কাস্টমস হাউজের কমিশনার মোহাম্মদ হোসেন আহমেদ এ তথ্য জানিয়ে বলেন, ‘এ দিন দুপুরে পণ্যভর্তি কন্টেইনারের কায়িক পরীক্ষণের সময় বিপুল পরিমাণ মদ পাওয়া যায়। কিন্তু মদের পরিবর্তে ওই কন্টেইনারে চুনা পাথর (কুইক লাইম) আসার কথা ছিল।’ সংশ্লিষ্ট আমদানিকারক ফাহাদ ট্রেডিং মিথ্যা ঘোষণা ও শুল্ক ফাঁকি দিয়ে মোংলা বন্দরে এ চালান এনেছে বলেও জানান কমিশনার।

মোংলা কাস্টমস কমিশনার আরও বলেন, ‘গত ১৫ মার্চ সিঙ্গাপুর পতাকাবাহী এমভি কোটারিয়া জাহাজ মোংলা বন্দরে কন্টেইনার নিয়ে আসে। ওই আমদানিকারক প্রতিষ্ঠান বন্দর জেটিতে আনা কন্টেইনারভর্তি মাল ছাড় না করাতে বন্দরের ট্রাফিক বিভাগ থেকে ওই কন্টেইনারের মালামাল নিলামে তোলার জন্য কাস্টমকে চিঠি দেয়। এর পরিপ্রেক্ষিতে কাস্টমস কর্তৃপক্ষ ওই কন্টেইনারের পণ্য ইনভেন্টরি করার উদ্দেশে মঙ্গলবার খুললে এর মধ্যে চুনা পাথরের পরিবর্তে ৭২৯ কার্টন মদ পাওয়া যায়। প্রতি কার্টুনে ১২টি করে মোট আট হাজার ৭৪৮ বোতল  রয়েছে।’

এদিকে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। মঙ্গলবার দুপুরে মদের চালান উদ্ধারের সময় বন্দর জেটিতে মোংলা কাস্টমস কর্তৃপক্ষের কর্মকর্তা, মোংলা থানা পুলিশ, গোয়েন্দা বিভাগ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা
আমদানিকৃত সার মোংলা বন্দরে খালাস হয় কেন? 
চট্টগ্রাম ও মোংলা বন্দরজ্বালানি সংকটে পণ্য খালাস করতে পারছে না লাইটার জাহাজ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম