গ্রেফতারে ‘সেঞ্চুরি করেছেন’ এক নারী, মামলায় ‘হাফসেঞ্চুরি’

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২১, ০৪:১৭আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ০৪:১৭

শিপ্রা বেগম, ৬০ বছর বয়সী এই নারীর বিরুদ্ধে মামলা রয়েছে ৫১টি। জীবনে গ্রেফতার হয়েছেন শতাধিক বার। সবশেষ বুধবার (১৮ নভেম্বর) চুয়াডাঙ্গার ‘বুদ্ধিমান পাড়া’ এলাকা থেকে গ্রেফতার হয়েছেন তিনি। পুলিশ বলছে, শিপ্রা বেগম চুয়াডাঙ্গা জেলার শীর্ষ নারী মাদক কারবারি। তিনি স্থানীয় বুজরুকগড়গড়ি এলাকার মৃত বাবুল রহমানের স্ত্রী।

পুলিশ আরও জানিয়েছে, শিপ্রা বেগম প্রথমে সীমান্ত এলাকায় বিভিন্ন পণ্য চোরাচালান করতেন। পরে মাদক ব্যবসায় যুক্ত হন। ১৯৯১ সালে সর্বপ্রথম তার বিরুদ্ধে মামলা করা হয়। এরপর এই ৩০ বছরে ৫১টি মাদকের মামলা করা হয় তার বিরুদ্ধে। গ্রেফতার হন শতাধিকবার। বিভিন্ন মেয়াদে সাজাও হয়েছে চার মামলায়।

শিপ্রার স্বামী বাবুল মারা যান ২০১৫ সালে। তিনিও একাধিক মাদক মামলার আসামি ছিলেন। তার ছেলে আলী হোসেন পাঁচ মামলার আসামি; যার একটিতে ৩২ বছরের সাজা খাটছে ২০১৫ সাল থেকে।

শিপ্রা বেগম ঘরের ভেতরে ঢুকলে তাকে আর গ্রেফতার করা যায় না বলে জানিয়েছে পুলিশ। কারণ হিসেবে উল্লেখ করা হয়, ঘরের টয়লেটে গোপন একটি দরজা বানিয়েছেন তিনি। পুলিশ এলেই সেই দরজা দিয়ে পালিয়ে যান।

চুয়াডাঙ্গা থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, শিপ্রা বেগমের তার বিরুদ্ধে ৫১টি মামলা রয়েছে। এর মধ্যে চারটি মামলায় বিভিন্ন মেয়াদে সাজাও হয়েছে। তার স্বামী-সন্তানও মাদক কারবারি। স্বামী মারা গেলেও তার সন্তান আলী হোসেন (৪০) মাদক মামলায় ৩২ বছরের সাজা খাটছেন।

/এএম/ইউএস/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী