বাগেরহাটে ১০৮০ মণে ধান সংগ্রহ শুরু

মোংলা প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২১, ২১:১৯আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ২১:১৯

বাগেরহাটে আনুষ্ঠানিকভাবে আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ২৭ টাকা কেজিতে ধান ও ৪০ টাকা কেজিতে চাল কিনছে সরকার।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে জেলা খাদ্যগুদামে আনুষ্ঠানিকভাবে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম।

জেলা খাদ্য বিভাগ সূত্র জানায়, এবার কৃষি কার্ডধারী কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত ২৭ টাকা কেজি দরে তিন হাজার ২৪৭ মেট্রিক টন ধান, ৪০ টাকা কেজি দরে দুই হাজার ৫৯৪ মেট্রিক টন সিদ্ধ চাল কিনবে সরকার। উদ্বোধনী দিনে এক কৃষকের এক মেট্রিক টন ধান কিনেছে খাদ্য বিভাগ। 

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হাকিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার, মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক সরদার আবু সাইদ ও ধান এবং চাল বিক্রেতারা উপস্থিত ছিলেন।

খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম বলেন, সরকারি নিয়ম অনুযায়ী খাদ্যশস্য সংগ্রহ করা হবে। ধান ও চাল সংগ্রহের ক্ষেত্রে কোনও প্রকার অনিয়ম সহ্য করা হবে না। অনিয়মের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
দিশাহারা হাজারো কৃষক, বলছেন এমন দুর্ভোগ আর পোহাতে হয়নি
শ্রমিকের মজুরি দ্বিগুণ হলেও বাড়েনি ধানের দাম, কৃষকের ক্ষতি দেখবে কে
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের