মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২১ নভেম্বর ২০২১, ১৬:১৭আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৬:৩৮

চুয়াডাঙ্গার দর্শনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ইদ্রিস আলী (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। রবিবার (২১ নভেম্বর) সকালে দর্শনা পৌর সভার ৮ নম্বর ওয়ার্ডের শ্যামপুর গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহতের নাম কদবানু বেগম (৭০)। তিনি শ্যামপুর গ্রামের জামাল মল্লিকের স্ত্রী। ইদ্রিস আলী তাদের ছেলে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিজ বাড়ির গোসলখানায় টিউবওয়েল চেপে গোসল করছিলেন ইদ্রিস। ঠাণ্ডা লাগবে বলে শরীরে অতিরিক্ত পানি ঢালতে নিষেধ করেন মা কদবানু। এ নিয়ে দুই জনের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে ক্ষুব্ধ হয়ে কাঠের বালিধারা (দা ধার দেওয়া কাঠের টুকরো) দিয়ে মায়ের মাথায় আঘাত করেন ইদ্রিস। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবির জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম