‘পিস্তল দিয়ে ভয় দেখায়, বাধা দিলে কোপায়’

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২১, ১৭:০৪আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৭:০৮

চুয়াডাঙ্গায় ডাকাত সর্দার মোহাম্মদ আলী ও তার সহযোগী রতনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) ভোরে শহরের ঈদগাহ ময়দানের পাশ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকালে তাদের কাছ থেকে একটি রামদা, একটি খেলনা পিস্তল এবং লুণ্ঠিত ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। 

পুলিশ জানায়, আলী ও তার দলের হামলায় ১০ জনেরও বেশি  আহত হয়েছে। এমনকি পারিবারিক কলহের জেরে শাশুড়িকেও কুপিয়ে আহত করেছে মোহাম্মদ আলী। ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় ডাকাতি করতো। এক জেলায় ডাকাতি করে অন্য জেলায় লুকিয়ে থাকতো তারা। সর্বশেষ চুয়াডাঙ্গায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ল্যাপটপ ছিনতাই করে ঝিনাইদহ পালিয়ে যায়।

চুয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ডাকাত সর্দার মোহাম্মদ আলীর দলের সদস্য তিন জন। চুয়াডাঙ্গায় সংঘটিত প্রায় সব ডাকাতিতেই তাদের হাত রয়েছে। তারা খেলনার পিস্তল দিয়ে ভয় দেখিয়ে জিম্মি করে, কেউ বাধা দিলে রাম দা দিয়ে কোপায়। 

সর্বশেষ গত ২২ নভেম্বর এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর কাছ থেকে অস্ত্রের মুখে ল্যাপটপ ছিনিয়ে নেয়। এ ঘটনার পর তাদেরকে গ্রেফতার করা হয়েছে। মোহাম্মদ আলীর বিরুদ্ধে ১২টি এবং তার দলের বিরুদ্ধে ২০টিরও বেশি মামলা রয়েছে বলে জানান ওসি।

/এসএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম