মা-বাবাকে ভরণ-পোষণ না দেওয়ায় কারাগারে ছেলে-পুত্রবধূ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২১, ০৯:০১আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ০৯:০৫

চুয়াডাঙ্গায় বাবার ভরণ-পোষণের মামলায় গ্রেফতার এক যুবক ও তার স্ত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন—দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছির বিকাশ (৩২) ও তার স্ত্রী রেহেনা খাতুন (২৯)।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) জীবননগর উপজেলা শহরের লক্ষ্মীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এরপর চুয়াডাঙ্গার আদালতে নেওয়া হলে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, কুড়ুলগাছি গ্রামের রুহুল আমিন (৭০) ও তার স্ত্রী বৃদ্ধা মোছা. রিনা বেগমের (৬৫) ভরণ-পোষণের খরচ দেয় না দুই ছেলে বিকাশ ও আলামিন। এর ফলে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন তারা।

রুহুল আমিন বলেন, ‌‘খাওয়ার টাকা চাইলে আমার দুই ছেলে ও তাদের স্ত্রীরা মারধর করে। ছেলে ও ছেলে বউদের হাতে মার খাওয়ার পর আমি দর্শনা থানায় পুলিশকে জানাই। পরে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মামলা করি।’

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবির বলেন, বৃদ্ধ মা-বাবার এই ঘটনা শুনে তাদের দুই ছেলে ও দুই পুত্রবধূসহ পাঁচ জনের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা নেওয়া হয়। বৃহস্পতিবার তাদের এক ছেলে ও পুত্রবধূকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/এসএইচ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি