যশোরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন 

যশোর প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২১, ২০:৪৮আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ২০:৪৮

যশোরে মাদক মামলায় খলিলুর রহমান নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৮ ডিসেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. মোস্তফা কামাল এই রায় ঘোষণা করেন।

খলিলুর রহমান শার্শা উপজেলার কাশিপুর গ্রামের শামসের আলী মল্লিকের ছেলে। তিনি পলাতক রয়েছে। সংশ্লিষ্ট আদালতের এপিপি বিমল কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। 

আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ৭ সেপ্টেম্বর রাতে যশোর সদরের পতেঙ্গালী গ্রামে পুলিশ বিশেষ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় খলিলুর। মোটরসাইকেল তল্লাশ করে সিটের নিচে বিশেষ কায়দায় থাকা ৩৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় পুলিশ মোটরসাইকেলের মালিককে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করে। মামলার তদন্তকালে কোতোয়ালি থানার এসআই হাফিজুর রহমান জানতে পারেন, খলিলুর নিজে ওই মাদক বহন করছিলো। 

২০০৯ সালের ৫ ডিসেম্বর খলিলুর রহমানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয় পুলিশ। বুধবার এ মামলা রায় ঘোষণা করেন আদালত। আসামি পলাতক থাকায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। 

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান