বিয়ে বাড়িতে উচ্চ শব্দে গান বাজানো নিয়ে সংঘর্ষে আহত ১৫

ঝিনাইদহ প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২১, ১৯:২৮আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৯:২৮

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভগবাননগর গ্রামে বিয়ে বাড়িতে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৩ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ভগবাননগর গ্রামের শাকিল হোসেনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান উপলক্ষে উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিল। সে সময় প্রতিবেশী ফিরোজ হোসেন নিষেধ করলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরই জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ১৫ জন আহত হন। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি। মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী