প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, খুলনায় আলালের বিরুদ্ধে মামলা

খুলনা প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২১, ১৯:৫০আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১২:২৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা করা হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাইফুল ইসলাম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।

খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন বলেন, ‘অভিযোগটি পেয়ে প্রাথমিক তদন্ত শেষে রবিবার রাত সাড়ে ১০টার দিকে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাটি নথিভুক্ত করা হয়েছে। এখন মামলার তদন্ত ও আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

মামলার বিবরণে জানা গেছে, ১ অক্টোবর জাতীয়তাবাদী নাগরিক কমিটি আয়োজিত ‘বাংলাদেশ ও শহীদ জিয়াউর রহমান’ শীর্ষক এক আলোচনা সভায় মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বিভিন্ন কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন। যা বিএনপির ইউটিউব চ্যানেলে আপলোড করে প্রচার করা হয়েছে। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও বক্তব্য দেন। যা সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার উপক্রম।

সাইফুল ইসলাম বলেন, ‘আসামি এ ধরনের বক্তব্য দিয়ে জঘন্য অপরাধ করেছেন।’ এ বিষয়ে তিনি মোয়াজ্জেম হোসেন আলালসহ আরও অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা নং ১৩।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম