যশোরে চা দোকানিকে ছুরিকাঘাতে হত্যা

যশোর প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২১, ১৪:৩৫আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৪:৩৫

যশোরে সাব্বির হোসেন (২০) নামে এক চা দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টায় শহরের শঙ্করপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে এই ঘটনা ঘটে। সাব্বির বাস টার্মিনাল এলাকার আকবর মিয়ার ছেলে।

নিহতের ভাই চন্দন জানান, বাস টার্মিনালের পাশে চায়ের দোকান রয়েছে সাব্বিরের। দুপুর ১২টার দিকে চায়ের দোকানেই ছিলেন। এ সময় কয়েকজন এসে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। স্থানীয়দের সহযোগিতায়  উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি জানান, শঙ্করপুর মেম্বারপাড়ার মুছার সঙ্গে সাব্বিরের বিরোধ ছিল। এই হত্যাকাণ্ডে মুছার হাত থাকতে পারে বলে ধারণা তার।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস বলেন, সাব্বিরকে হাসপাতালে ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়। প্রচুর রক্তক্ষরণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের