রাষ্ট্রপতি ক্ষমা করলে খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২১, ১৯:৫০আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৯:৫০

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি। দণ্ড মওকুফ না হওয়া পর্যন্ত তাকে বিদেশে নিয়ে যাওয়ার সুযোগ নেই। তবে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার পর যদি ক্ষমা করেন তাহলে খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য যেতে পারবেন।

রবিবার (১৯ ডিসেম্বর) কুষ্টিয়ার পিটিআই রোডে নিজ বাসায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‘খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন দাবি প্রসঙ্গে হানিফ বলেন, মির্জা ফখরুল হঠাৎ আবিষ্কার করেছেন খালেদা জিয়া নাকি দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা। ফখরুল সাহেবদের লজ্জা হওয়া উচিত।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি প্রসঙ্গে হানিফ বলেন, নির্বাচন কমিশন গঠন প্রণালীর জন্য যে আইন থাকা দরকার, সে আইন করা হয়নি এখনও। অতীতে যারা ছিল তারাও কেউ করেননি। আমাদের সরকারের সময় আমরা উদ্যোগ নিয়েছি। আমরা আশা করছি, খুব দ্রুতই নির্বাচন কমিশন আইন করা হবে। নির্বাচন কমিশন গঠনের জন্য সবচেয়ে গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করছে আওয়ামী লীগ সরকার।

মাহবুব উল আলম হানিফ আরও বলেন, বিএনপির পক্ষ থেকে নিরপেক্ষ সরকারের দাবি অযৌক্তিক। কারণ বিএনপি নেত্রী খালেদা জিয়া ক্ষমতায় থাকতে বহুবার বলেছেন দেশে পাগল ও শিশু ছাড়া নিরপেক্ষ কোনও ব্যক্তি নেই।

এ সময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ও কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়াম্যান আতাউর রহমান আতাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী