সুন্দরবনে বাঘের আক্রমণে জেলের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২১, ১৯:২১আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ২০:০১

সুন্দরবনে বাঘের আক্রমণে মুজিবর রহমান (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সোমবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পায়রাতলি এলাকায় বাঘের আক্রমণের শিকার হন তিনি। 

মুজিবর রহমান শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পারশেখালী গ্রামের আক্কাস আলীর ছেলে।

শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউপি সদস্য আনারুল ইসলাম জানান, তিন দিন আগে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন থেকে পাস নিয়ে সুন্দরবনে যান মুজিব। তিনি অন্য জেলেদের সঙ্গে চুনকুড়ি এলাকার মহাজন অহিদুল মিস্ত্রির নৌকায় সুন্দরবনে যান। সোমবার বিকালে বাঘের আক্রমণের শিকার হন তিনি। সন্ধ্যা পর্যন্ত তার মৃতদেহ উদ্ধার করা যায়নি।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন অফিসার হারুন-অর রশিদ জানান, বৈকেরি এলাকায় বাঘের আক্রমণে এক জেলের মৃত্যুর খবর তিনি জেনেছেন। রাতে সহযোগীরা মৃতদেহ নিয়ে লোকালয়ে ফিরলে বিস্তারিত জানা যাবে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী