খুলনায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে আহত ১২

খুলনা প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২২, ১৩:০১আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৩:০১

খুলনায় ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) বেলা ১১টায় কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান জানান, খুলনা মহানর ও জেলা বিএনপি যৌথভাবে কর্মসূচির আয়োজন করে। বেলা ১১টায় মানববন্ধন ও সমাবেশ শুরু হয়। এরপর মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফকরুল আলম বক্তৃতা করছিলেন। এ সময় পুলিশ অতর্কিত হামলা চালায়। লাঠিচার্জ করতে থাকে। এতে সমাবেশে থাকা ১২ জন নেতাকর্মী আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি এক তরফা ভোটের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়। এর প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী এই কর্মসূচি আয়োজন করা হয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, বাণিজ্যিক সড়ক দখলে নিয়ে তথাকথিত গণতন্ত্র দিবস পালন করছিলেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় তাদেরকে সড়ক ছেড়ে দিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়। কিন্তু বিএনপি নেতারা তা না শুনে সড়কেই সমাবেশ করে। তাদের সমাবেশের অনুমোদন ছিল না। তাই পলিশ তাদেরকে সড়ক থেকে তুলে দেয়। এ সময় লাঠিচার্জ করা হয়। বিএনপি কর্মীরাও ইট-পাটকেল নিক্ষেপ করেছে। 

/এসএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের