ওমিক্রন পরীক্ষার ব্যবস্থা নেই খুলনা বিভাগে

খুলনা প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২২, ২১:৫০আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ২১:৫০

কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত করার কোনও ব্যবস্থাই নেই খুলনা বিভাগে। এ জন্য সন্দেহজনক স্যাম্পল পরীক্ষার জন্য ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়।

শনিবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের (রোগ নিয়ন্ত্রণ) সহকারী পরিচালক ডা. ফেরদৌসী আক্তার বলেন, ‘সপ্তাহখানেক ধরে বিভাগে করোনা শনাক্তের মাত্রা কয়েকটি জেলায় বাড়তে শুরু করেছে। কিন্তু এখন পর্যন্ত ওমিক্রন শনাক্ত হওয়ার কোনও তথ্য পাওয়া যায়নি। খুলনা বিভাগে ওমিক্রন শনাক্তে পরীক্ষার কোনও ব্যবস্থা নেই। বাইরে দেশের থেকে কোনও ব্যক্তি খুলনা বিভাগে প্রবেশ করলে এবং তারা করোনা পজিটিভ হলে ওই স্যাম্পল আইইডিসিআরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, ‘খুলনায় ওমিক্রন পরীক্ষার ব্যবস্থা না থাকায় করোনা পজিটিভ হওয়া স্যাম্পলগুলো ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়। ওই জিনোম সিকোয়েন্সিং মেশিন ঢাকায় রয়েছে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনার ২শ’ শয্যার ইউনিট থাকলেও বর্তমানে ১৩০ শয্যার কার্যক্রম চালু রয়েছে। চাপ বেড়ে গেলে অবশিষ্ট বেডগুলোও সক্রিয় করা হবে।’ 

খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, ‘করোনার চাপ নতুন করে বাড়তে থাকায় হাসপাতালের করোনা ইউনিটগুলো প্রস্তুত রাখা হয়েছে। এখন কেবল খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিট সক্রিয় রয়েছে।’ 

 

/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান