অস্ট্রেলিয়ান সুস্বাদু পেপিনো মেলনের চাষ হচ্ছে খুলনায়

মো. হেদায়েৎ হোসেন, খুলনা
০৯ জানুয়ারি ২০২২, ২২:৫৩আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ২২:৫৩

পেপিনো মেলন অস্ট্রেলিয়ার একটি পুষ্টিকর ফল। অস্ট্রেলিয়ান এই পেপিনো মেলন এখন চাষ হচ্ছে খুলনার ডুমুরিয়ায়। উপজেলার রাজাপুর গ্রামের চাষি রফিকুল ইসলাম ৩০টি গাছের কাটিং লাগিয়ে পুষ্টিকর বিদেশি এই ফলের প্রাথমিক চাষাবাদ শুরু করেছেন। এর মাধ্যমে খুলনার লবণাক্ত এলাকায় কৃষিতে নতুন দিগন্তের সূচনা হলো বলে মনে করেন সংশ্লিষ্টরা।

অস্ট্রেলিয়ান এই পেপিনো মেলন এখন চাষ হচ্ছে খুলনার ডুমুরিয়ায়

চাষি রফিকুল ইসলাম জানান, ড্রাগন ফলের পাশাপাশি নতুন ফল উৎপাদনে আগ্রহী ছিলেন তিনি। তারই পরিপ্রেক্ষিতে খোঁজ নিয়ে নীলফামারীর বাসিন্দা অস্ট্রেলিয়াপ্রবাসী সেলিমের কাছ থেকে ৩০০ টাকা দরে ৩০টি পেপিনো মেলন ফল গাছের কাটিং এনে চার মাস আগে রোপণ করেছিলেন। প্রাথমিক পর্যায়ে গাছগুলো বাঁচানোর জন্য দুটি পদ্ধতি ব্যবহার করেন। তিনি মাটিতে ও টবে গাছ লাগান। প্রতিটি গাছ বেঁচে আছে তার। বর্তমানে গাছগুলোতে ব‍্যাপক হারে ফল ধরতে শুরু করেছে।

রফিকুল ইসলাম এই ফলের প্রাথমিক চাষাবাদ শুরু করেছেন

তিনি বলেন, লতার মতো গাছ বাড়ছে। তাই মাচা দিয়েছি। একেকটি ফলের ওজন ২০০-৫০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। পুষ্টিসমৃদ্ধ এ ধরনের ফল উৎপাদন করে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।

ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোচ্ছাদেক হোসেন বলেন, ‘পেপিনো মেলন বিদেশি ফল হলেও এটি আমাদের দেশের আবহাওয়া উপযোগী। কৃষি বিভাগের পরামর্শে কৃষক রফিকুল ইসলাম প্রথমবারের মতো এটির চাষাবাদ করেছেন। এই ফল সুস্বাদু ও পুষ্টিকর। এখন পর্যন্ত অবস্থা ভালো এবং ফল গাছের কাটিং করে কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করা হবে। দেশে এই ফলের চাষাবাদ কম হলেও কাটিং পদ্ধতিতে চারা উৎপাদন করে ব্যাপক বিস্তৃতি ঘটানো সম্ভব।

/এএম/
সম্পর্কিত
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু  
শ্রমিকের মজুরি দ্বিগুণ হলেও বাড়েনি ধানের দাম, কৃষকের ক্ষতি দেখবে কে
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি