বই পড়ার শর্তে মুক্তি পেলেন মাদক মামলার আসামি

খুলনা প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২২, ২২:৪৮আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ২২:৫২

মাদক মামলার রায়ে এবার ভিন্নভাবে সংশোধনের প্রক্রিয়ায় সাজা দেওয়া হয়েছে। শিশু আসামিকে সাজা হিসেবে দেওয়া হয়েছে বই পড়াসহ তেরোটি শর্ত। থাকতে হবে এক বছরের প্রবেশনে। পড়তে হবে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘আমার দেখা নয়া চীন’ বই দুটি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী একেএম আসাদুজ্জামান জানান, মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকালে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিচারক তৌহিদুল ইসলাম এই রায় দেন।

বিচারক রায়ে বলেন, বই পড়াসহ তেরোটি শর্ত আসামিকে মেনে চলতে হবে। এরপর তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে। শর্তগুলোর মধ্যে রয়েছে– ধূমপান ও মাদকসেবন থেকে বিরত থাকা; মাদক বহন, সংরক্ষণ, সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত না থাকা এবং লেখাপড়ায় মনোযোগী হওয়া।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, শিশু আসামির প্রবেশন অফিসার হিসেবে মেহেরপুর সমাজসেবা অধিদফতরের অফিসার সাজ্জাদুল আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে। শিশু আসামিকে ২০১৯ সালের ২২ জুন ৩০০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ। গাংনী থানায় তার নামে মাদকের মামলা হয়। আসামির বয়স ১৮ বছরের কম, তাই বিচার করা হয়েছে এই ট্রাইব্যুনালে।

/এমএএ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের