আইসোলেশন থেকে পালালো ভারত ফেরত যাত্রী 

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২২, ১৪:৫৪আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৪:৫৪

ভারত থেকে দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে ফেরত আসা করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন থেকে পালিয়েছেন। তার সন্ধান পাওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে সদর হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার (১৯ জানুয়ারি) সকাল থেকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তাকে খুঁজে পাওয়া যায়নি। 

হাসপাতালের খাবার পরিবেশনকারী বিষয়টি বুঝতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। 

এরপর থেকেই আইসোলেশনে থাকা ওই ব্যক্তির খোঁজ চলছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের ধারণা ওই ব্যক্তি তার নিজ বাড়িতে যাওয়ার জন্যই হয়তো পালিয়েছেন। 

হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসোলেশন থেকে পালানো ওই ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার নন্দনি গ্রামের মৃত সিজার আলীর ছেলে আবুল কালাম আজাদ (৪৫) বলে নিশ্চিত করেছে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা যায়, আইসোলেশন থেকে পালাতক আবুল কালাম আজাদ চলতি মাসের ৯ তারিখ দর্শনা চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। দর্শনা চেকপোস্টের হেল্থ স্ক্রিনিং সেন্টারে তার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। আবুল কালাম আজাদ বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী হওয়ায় তাকে দেশে প্রবেশ করতে দেওয়া হলেও সরাসরি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডেডিকেটেড করোনা ওয়ার্ডে আইসোলেশনে রাখা হয়। সেখানেই তার চিকিৎসা চলছিল।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, হাসপাতালের আইসোলেশন থেকে ভারত ফেরত করোনা আক্রান্ত এক রোগী পালিয়ে গেছেন। এরপর থেকেই ওই রোগীর খোঁজ চলছে।

তিনি আরো বলেন, সকালে তিনি হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্রে নমুনা পরীক্ষার জন্য দেন। তার নমুনার ফলাফল নেগেটিভ আসায় কাউকে কিছু না বলেই তিনি হাপসাতাল থেকে চলে যান। তিনি হয়তো এখান থেকে সরাসরি নিজ বাড়িতে চলে যেতে পারেন বলে আমরা ধারণা করা হচ্ছে।

/টিটি/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম