আদিয়ান মার্টের অফিস ও মালিকের বাড়িতে গ্রাহকদের তালা

চুয়াডাঙ্গা সংবাদদাতা
২৫ জানুয়ারি ২০২২, ১৬:২১আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৬:২১

পাওনা টাকার দাবিতে ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের কার্যালয় ও মালিকের বাড়িতে তালা ঝুলিয়েছেন বিক্ষুব্ধ গ্রাহকরা। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার নীলমণিগঞ্জ বাজারের ওই প্রতিষ্ঠানটির কার্যালয় ও মালিকের বাড়িতে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় আদিয়ান মার্ট কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন গ্রাহকরা। 

লোভনীয় অফারে বিভিন্ন ধরনের পণ্যের বিজ্ঞাপনের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের বিরুদ্ধে। এরপর অর্থ আত্মসাৎ অভিযোগে এক গ্রাহকের করা মামলায় প্রতিষ্ঠানটির সিইও জুবায়ের সিদ্দিক, তার বাবা আবু বকর সিদ্দিক, ভাই মাহমুদ সিদ্দিক ও ম্যানেজার মিনারুল ইসলামকে গ্রেফতার করে র‌্যাব।

সম্প্রতি সিইও ছাড়া সব আসামি জামিন পায়। জামিনের পাওয়ার পরেও পাওনা টাকা পরিশোধ না করায় আন্দোলন শুরু করেন গ্রাহকরা। 

বিক্ষুব্ধ গ্রাহকরা জানান, হাজতবাসের পর থেকে আদিয়ান মার্ট পাওনা টাকা ফেরত দিতে নতুন করে টালবাহানা শুরু করেছে। কোম্পানির লোকজন টাকা দিতে অস্বীকৃতি জানাচ্ছে, তাই তাদের বাড়ি ও অফিসে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। 

/টিটি/
সম্পর্কিত
স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে চলেছে রকমারি ডট কম
ই-কমার্স উন্নয়নে অটোমেশন জরুরি
পণ্য ধরিয়ে দিয়ে বিক্রেতা উধাও, দায় শুধু ক্রেতার!
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী