সুন্দরবনে উদ্ধার মৃত বাঘের হবে ময়নাতদন্ত

মোংলা প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২২, ১৯:৫৩আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ২০:০৫

সুন্দরবনের খাল থেকে একটি বাঘের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলারচর এলাকার রূপার খালের চর থেকে মরদেহ উদ্ধার করে বন বিভাগ। বাঘটির মৃত্যুর কারণ নিশ্চিতে আগামী রবিবার ময়নাতদন্ত করা হবে।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, সকাল ১০টার দিকে দুবলারচর এলাকায় বনরক্ষীরা নিয়মিত টহলকালে রূপার খালের চরে বাঘ পড়ে থাকতে দেখে। পরে বনরক্ষীরা শব্দ করলেও বাঘটি নড়াচড়া না করায় কাছে গিয়ে মৃত দেখতে পান।

পুরুষ বাঘটির শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, কোনও শিকারীর হতে বাঘটি মারা যায়নি। একটি বাঘ সাধারণত ১৬ থেকে ১৭ বছর বাচেঁ। তাই ধারণা করা হচ্ছে, পানি খেতে খালে নেমে কাদায় আটকে মারা গেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে আগামী রবিবার সকালে শরণখোলা রেঞ্জ অফিসে ময়নাতদন্ত হবে জানান এই বন কর্মকর্তা। 

/এসএইচ/
সম্পর্কিত
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম