৪ দিন পর পেট্রাপোল-বেনাপোল দিয়ে আমদানি-রফতানি চালু

বেনাপোল প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫১আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৩

টানা চার দিন বন্ধ থাকার পর পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে চালু হয়েছে আমদানি-রফতানি বাণিজ্য। শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ফের চালু হয়  এই স্থলবন্দর।  

বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে, পরিবহন শ্রমিকসহ আটটি সংগঠনের পক্ষ থেকে বিএসএফ ও পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটির সঙ্গে দফায় দফায় বৈঠক হয় এবং বৃহস্পতিবার পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটির পক্ষ থেকে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়। তারপরই বন্দরের সঙ্গে যুক্ত পরিবহন শ্রমিকসহ বিভিন্ন সংগঠন মিলিতভাবে সরকারি নির্দেশের বিষয়টি বিবেচনা করে আমদানি-রফতানি চালু করার সিদ্ধান্ত নেন।

বিএসএফের হয়রানি, বন্দর অভ্যন্তরে প্রবেশ করতে না দেওয়া, ছয় মাস গাড়ির কাগজ বৈধ করাসহ বেশ কিছু দাবিতে আমদানি-রফতানিকারকদের বিভিন্ন সংগঠনের একত্রিত অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের ডাক দেওয়া হয়। তারই জেরে গত ৩১ জানুয়ারি থেকে টানা চার দিন পেট্রাপোল-বেনাপোল সীমান্তে আমদানি-রফতানি ব্যাহত হয়। বার বার এই বিষয়ে আলোচনা করেও কোনও সুরাহা মেলেনি বলেও অভিযোগ করেন রফতানি কাজে জড়িতরা।

পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ‘গত বুধবার শুল্ক দফতরের সঙ্গে কলকাতায় দীর্ঘ সময় ধরে বৈঠক চলে। বৈঠকে ক্লিয়ারিং এজেন্টরা তাদের সংগঠনের পক্ষ থেকে শুল্ক দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিভিন্ন সংগঠনের দাবি সম্পর্কে বিস্তারিতভাবে জানান। এরপরই বৃহস্পতিবার পেট্রাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ লিখিতভাবে একটি নোটিশ জারি করে।

অন্যদিকে পেট্রাপোল স্থলবন্দরের ম্যানেজার কমলেশ সাহানি জানান, সম্প্রতি এ সীমান্তে বহির্বাণিজ্যের ট্রাক থেকে সোনা, ডলার, গাঁজা, জাল লাইসেন্স উদ্ধার করেছে বিএসএফ। এরপর থেকে কেন্দ্র সরকার দেশের স্বার্থে সীমান্তে কিছু নিয়ম জারি করার নির্দেশ দিয়েছে। ট্রাকচালকসহ অন্যদের কমন আই কার্ড চালু করার ব্যবস্থা করা হচ্ছে। এ জন্য ১৫ ফেব্রুয়ারির মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে জানানো হয়েছে, কেন্দ্র সরকারের নির্দেশমতো ট্রাকচালকসহ অন্যদের কমন আই কার্ড না হলেও আগামী একমাস পূর্বের নিয়মে আমদানি-রফতানি চালু রাখতে। ট্রাক রাখার জায়গায় ট্রাকচালক এবং খালাসিদের প্রবেশের জন্য সঙ্গে আপাতত আধার কার্ড বা ভোটারকার্ড সঙ্গে রাখলেই হবে।

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
৭ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু, হাজারো ট্রাক আটকে আছে
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান