স্কুলে সিঁড়ির নিচে কম্বলে মোড়া ছিল অর্ধগলিত লাশ  

ঝিনাইদহ প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২২, ২১:৩৩আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ২১:৩৩

ঝিনাইদহে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে সদর উপজেলার লাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিঁড়ির নিচে থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে তার নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় তৈয়ব আলী নামের এক ব্যক্তি জানান, স্কুলমাঠে বাচ্চারা খেলা করতে গিয়েছিল। তবে দুর্গন্ধে তারা মাঠে খেলতে পারছিল না। দুর্গন্ধ কোথা থেকে আসছে খোঁজ করতে গিয়েই স্কুলের সিঁড়ির নিচে দেখা যায় কোম্বল প্যাচানো কিছু একটা পড়ে আছে। আর কম্বলটা রক্তমাখা এটা দেখার পরে পুলিশকে খবর দেওয়া হয়। 

তিনি আরও জানান মৃতদেহটি উলঙ্গ অবস্থায় কম্বল দিয়ে ঢাকা ছিল।

ঝিনাইদহ সদর থানার ওসি তদন্ত ইমদাদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। মৃতদেহের নাম পরিচয় জানা যায়নি।  

তিনি আরও জানান, দুইদিন আগেও তেতুলতলার এম.কে মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়। সেই মৃতদেহটিও কম্বলে প্যাচানো ছিল। বিষয়টা রহস্যজনক বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে মৃত্যুর কারণ কি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি