মাগুরায় নির্বাচন পরবর্তী সহিংসতা: ৩০ বাড়ি-ঘর ভাঙচুর

মাগুরা প্রতিনিধি 
১০ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১৫আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১৫

নির্বাচন পরবর্তী সহিংসতায় মাগুরার শ্রীপুর সদর ইউনিয়নে ৩০ বাড়ি-ঘরে ভাঙচুর চালিয়েছে প্রতিপক্ষরা। বুধবার (৯ ফেব্রয়ারি) দুপুরে ইউনিয়নের সাহেবপাড়া গ্রামে এ হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিয়ার রহমানের বাড়িসহ ৩০টি বাড়ি-ঘরে হামলা-ভাঙচুর চালানো হয়েছে। এসময় জাহাঙ্গীর হোসেন (৪০) নামে এক যুবককে কুপিয়ে জখমও করেছে প্রতিপক্ষরা।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের টিউবয়েল প্রতীক নিয়ে সদস্য নির্বাচিত হন বদিয়ার রহমানের ভাতিজা শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান। নির্বাচনে মেম্বার পদে মোরগ প্রতীক নিয়ে দাঁড়িয়ে পরাজিত হন বিএনপি সমর্থক মন্নু মণ্ডল। এ জয়-পরাজয় নিয়ে মন্নু মণ্ডলের সঙ্গে বদিয়ার মণ্ডলসহ তার ভাতিজা হাবিবুর রহমানের বিরোধ চলে আসছিল।

স্থানীয়রা আরও জানান, এ বিরোধের জের ধরে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মন্নু মণ্ডলের সমর্থরা বদিয়ার মণ্ডলের সমর্থক হাবিলকে মারধর করে। যার জের ধরে বদিয়ার মণ্ডলের সমর্থকরা বুধবার দুপুরে শ্রীপুরের চর গোয়ালপাড়া এলাকায় প্রতিপক্ষের সমর্থক জাহাঙ্গীর হোসেনকে কুপিয়ে জখম করে। 

এ খবর ছড়িয়ে পড়লে মন্নু মণ্ডলের সমর্থকরা বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকালে বদিয়ার মণ্ডল ও তার সমর্থক ইরান বিশ্বাস, মাহাবুব মন্ডল, সুলতান বিশ্বাস, আমিরুল ইসলাম, আওয়াল হোসেন, মাহামুদ বিশ্বাস, রুবেল হোসেন, উজির শেখ, আছাদুল শেখসহ বদিয়ার মন্ডলের সমর্থকদের ৩০টি বাড়ি-ঘরে হামলা-ভাঙচুর চালায়। 

বদিয়ার মণ্ডল অভিযোগ করেন, নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত মন্নু মণ্ডলের সমর্থকরা তার কয়েকজন সমর্থককে মারধর করেছে। পাশাপাশি বুধবার দুপুরে বদিয়ার মন্ডলসহ তার অন্তত ৩০ সমর্থকের বাড়ি ঘরে হামলা ভাঙচুর চালিয়েছে মন্নু মণ্ডলের সমর্থকরা।

আর হামলার নেপথ্যে তিনি শ্রীপুর আওয়ামী লীগের সহসভাপতি শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিয়ার রহমানের সম্পৃক্ততারও অভিযোগ তুলেছেন। তিনি বলেন, মশিয়ার রহমানের মদদপুষ্ট হয়ে মন্নু মণ্ডল তাদের বাড়ি ঘরে হামরা চালিয়েছে।

তবে চেয়ারম্যান মশিয়ার রহমান এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘এটা অন্য এলাকার ঘটনা। এতে আমার কোনও সংশ্লিষ্টতা নেই।’

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আবারও সহিংসতা এড়াতে এলাকায় সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের