খেলনা পিস্তল দেখিয়ে পুলিশ পরিচয়ে প্রতারণা

বা‌গেরহাট প্রতি‌নি‌ধি
১৬ ফেব্রুয়ারি ২০২২, ২১:৩৬আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ২১:৩৭

বাগেরহাটে পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে পারভেজ আল মামুন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে পুলিশের একটি ব্যাগ, রেইন কোর্ট, পুলিশের মনোগ্রামযুক্ত মাস্ক, একটি ল্যাপটপ, একটি মোটরসাইকেল, পুলিশের দুটি ভুয়া আইডি কার্ড, খেলনা পিস্তল ও নগদ সাত হাজার টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) জেলা গোয়েন্দা পুলিশ ও ট্রাফিক বিভাগ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বুধবার দুপুরে বা‌গেরহা‌টের পু‌লিশ সুপার কে এম আরিফুল হক সংবাদ সম্মেলন করে এ এই তথ‌্য জানান।

গ্রেফতার পারভেজ আল মামুন খুলনা জেলার দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার এস এ আব্দুল্লাহর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পুলিশ পরিচয়ে প্রতারণা করে আসছিলেন। খেলনা পিস্তল দেখিয়ে নিজেকে পুলিশের কর্মকর্তা বলে সবাইকে বলতেন।

পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভেজ পুলিশ পরিচয়ে প্রতারণা ও অপকর্মের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় মামলা করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী